ঢাকাSunday , 29 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Mahamudul Hasan Babu
March 29, 2026 8:48 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে গাঁজা বিক্রির অপরাধে ৪ জনকে আটক করেছে বোদা থানা পুলিশ।
বোদা থানার ওসি সোয়েল রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তহিদুল ইসলাম, এসআই নুর শানে এলাহী সহ পুলিশের একটি দল শনিবার (২৮ মার্চ) রাতে ময়দানদিঘী বাজারের সিরাজুল ইসলামের হাস্কিং মিলের চাতাল থেকে অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রিয় সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিক্রির জন্য রাখা প্রায় ২৫০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার ময়দানদিঘী হরিপুর পশ্চিমপাড়া গ্রামের চহিরুল ইসলামের পুত্র রমজান আলী (২১), বেতবাড়ী গ্রামের নুর আলমের পুত্র ইমরান হাসান ওরফে মেহেদী (১৯), হরিপুর জোতসমাস গ্রামের আব্দুল মান্নানের পুত্র শাকিব খান (২২), পৌর সদরের ইসলামবাগ এলাকার আবুল কালাম আজাদের পুত্র লিটন ইসলাম (২৭)।
ওসি সোয়েল রানা জানান, আটকৃতদের গাঁজা বিক্রির সময় পুলিশ হাতেনাতে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা মাদক মুক্ত একটি বোদা উপজেলা গঠনে সবর্দা সচেষ্ঠ থাকবো।
বোদা থানার ওসি সোয়েল রানা যোগদানের পর থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ৭টি নিয়মিত মামলা সহ ৪ মাদক ব্যবসায়ী ও ৫ জন মাদক করা হয়েছে।