ঢাকাSunday , 29 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত, আহত ১

Mahamudul Hasan Babu
March 29, 2026 10:44 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের কোটপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমন (৩০) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় হুমায়ুন কবির (৪০) নামে আরও একজন আহত হয়েছেন।

‎রোববার (২৯ মার্চ ২০২৬) দুপুরে শহরের কোটপাড়া এলাকায় সড়ক বিভাগের (সওডাপ) সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ইমন মেহেরপুর শহরের বোসপাড়া এলাকার বাসিন্দা এবং বাবুল হোসেনের ছেলে। তিনি কুমারখালী গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়ের স্বত্বাধিকারী ছিলেন। আহত হুমায়ুন কবির কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আবুল খায়েরের ছেলে।