এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে ধর্মপুর ফরেস্ট বীটের জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ গাছের চারা রোপন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজইন মৌজার ২৯৪ নম্বর দাগের উপরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই জমি উদ্ধার করা হয়।
উচ্ছেদ অভিযানে ছিলেন, ধর্মপুর ফরেস্ট বীটের সকল কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগী’গণ।
উদ্ধারকৃত জমিতে সাথে সাথে গাছের চারা রোপণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ধর্মপুর ফরেস্ট বিটের বন কর্মকর্তা মহসিন আলী।
তিনি জানান, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
