ঢাকাMonday , 30 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
March 30, 2026 12:53 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের ২০২৫ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন মেহেরপুরের উপ-পরিচালক সিরাজুম মনির এবং মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হক, শাকির আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।