ঢাকাWednesday , 1 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে জমি বিরোধে সংঘর্ষ: গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির

Mahamudul Hasan Babu
April 1, 2026 11:08 am
Link Copied!

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গণপিটুনিতে উজ্জল কর্মকার (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে মিজান (৪৪), উজ্জল কর্মকার ও সামীম (৪৩)-এর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল স্থানীয় তরমুজ চাষী ফিরোজ গাজীর চাষকৃত জমি নিজেদের দাবি করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে ফিরোজ গাজীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মিজান ফিরোজকে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে খবর পেয়ে ফিরোজের স্বজনরা ঘটনাস্থলে এসে মিজান, উজ্জল কর্মকার ও সামীমকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জল কর্মকারকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের মধ্যে সামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।