গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলে ২ জন আলেমেদ্বীনের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ মার্চ ( সোমবার) বাদ আসর আহলে সুন্নাত ওয়াল জমা’আত শশীদল ইউনিয়ন শাখার উদ্যোগে শশীদল পাঁচ পীর হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে সংগঠনের ইউনিয়ন সভাপতি মাওঃ মোঃ হানিফ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ রফিকুল ইসলাম রেজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি মাওঃ হাজী মোঃ গোলাম মোস্তফা।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ।
বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন রেজভী।
বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা জীবন, মোঃ আবু জাহের, মাওঃ মোঃ আব্দুল ওহাব, মোঃ ফজলুর রহমান, মোঃ সোহরাব হোসেন, মোঃ ইসমাইল হোসেন, হাফেজ কারী মোঃ আব্দুর রৌফ, হাফেজ মোঃ মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় আহলে সুন্নাত ও ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার নেতৃবৃন্দ, সাধারণ সুন্নি জনতা এবং হাফেজিয়া মাদ্রাসার ছাত্র/ শিক্ষক মন্ডলী।
আলোচনা ও স্মৃতিচারণ শেষে মিলাদ, কিয়াম, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
