ঢাকাWednesday , 1 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

Mahamudul Hasan Babu
April 1, 2026 10:24 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের সদর উপজেলায় পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় পুলিশ সদস্য হুমায়ুন কবির গুরুতর আহত হন।
নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ধকরাহাট এলাকায় মকছেদ আলী বাইসাইকেলে পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন। এসময় বোদা থেকে পঞ্চগড়মুখী মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন বোদা থানায় কর্মরত পুলিশ সদস্য হুমায়ুন কবির। এসময় মহাসড়কের পাশে দুইজনই ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মকছেদ আলী ও পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার রায় বলেন, মাথা, কান সহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য গুরুতর হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল শেষে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।