ঢাকাSaturday , 25 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে সীলগালা করা অবৈধ ইটভাটা চলছে।প্রশাসন নিরব

Mahamudul Hasan Babu
April 25, 2026 4:26 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য সীলগালা হওয়া  বন্ধ  অবৈধ ইটভাটা প্রশাসনের নাকের ডগায়  আবারো চলছে। অবৈধ ইটভাটা জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের  নির্দেশে চলমান রয়েছে।

‎এতে গ্রামবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আদালতের নির্দেশ অমান্য হলে  সাধারণ মানুষ আইনের  প্রতি আস্থা হারিয়ে ফেলেন, মেহেরপুর জেলা শাখার শ্রমিক লীগের যুগ্ন সম্পাদক চঞ্চল মিয়া দীর্ঘদিন ধরে  জনবসতি এলাকায় এ অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছেন।

‎এবং ওই ইটভাটায় উঠতি বয়সের ছেলেদের মাদকের আড্ডায় পরিণত হয়েছে।এর আগে মাদক বোমাসহ  দুইবার ইটভাটার কর্মচারী গ্রেপ্তার হয়ে জেল হাজত খেটেছে। এলাকাবাসী অবৈধ ইটভাটাটি উচ্ছেদ  করার দাবি জানিয়েছেন।

‎ইটভাটা মালিক ও জেলা শ্রমিক লীগের  যুগ্ম সম্পাদক  চঞ্চল মিয়ার নিকট থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে সরকারী নির্দেশ উপেক্ষা করে অবৈধ ইটভাটা পরিচালনার নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা। তৎকালীন জেলা পরিষদের প্রশাসক আওয়ামীলীগ নেতা আলহাজ্ব গোলাম রসূলের গুন্ডা বাহিনী দিয়ে ওই ইটভাটাটি পুনরায় পরিচালিত করেছেন।

‎স্থানীয়রা জানান,মেহেরপুর সদর উপজেলার বুড়িপাতা ইউনিয়নের বারাকপুর গ্রামের রাস্তার  পাশে জনবসতি এলাকায় গড়ে উঠেছে অবৈধ ইটভাটা কয়লার বদলে পুড়ছে কাঠ। ইটভাটার কালো ধোয়ায় নষ্ট হচ্ছে  পরিবেশ।

‎এছাড়াও মানুষের শ্বাসকষ্ট জড়িত রোগবালাই সৃষ্টি হচ্ছে।মাটি বহনকারী গাড়ি থেকে  রাস্তার উপর মাটি  পড়ে সড়ক দুর্ঘটনা ঘটছে। আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি জেলা প্রশাসন।

‎স্থানীয়রা আরো বলেন,সরকারিভাবে সীলগালা করা বন্ধ ইটভাটা কত টাকার বিনিময়ে আবারো চালুর নির্দেশ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন গ্রামবাসী।

‎স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় মেহেরপুর জেলা শাখা শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক চঞ্চল মিয়া দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে তিনি জনবসতি  এলাকায় অবৈধ  ইটভাটা পরিচালনা করে আসছেন।

‎উল্লেখ্য ৩১-১২-২০১৭ সালে মাটী বহনকারী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ওয়ায়েস (১৩)  নামের একজন স্কুল ছাত্র ঘটনাস্থলে নিহত হয়। নিহত ওয়ায়েস বারাকপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

‎এঘটনার পরে গ্রামের লোকজন আলিফ ব্রিকসের বিরুদ্ধে  ৩১/১২/২০১৭ সালে সকাল ১০টার দিকে  মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাশ নিয়ে একটি মানববন্ধনও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে গ্রামের লোকজন গণস্বাক্ষর করে  অবৈধ ইটভাটার বিরুদ্ধে  ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করে।

‎গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে বিকেল ৩টার সময়  তৎকালীন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট নং ৫৫/ পরিচালনা করেন তারিখ  ৩১/১২/২০১৭ সালে।এ সময় ২লক্ষ ৫০ হাজার কাঁচা ইট ও ৬০০ মন কাঠ জব্দ করে ইটভাটাটি অনির্দিষ্টকালের জন্য  সরকারিভাবে সীলগালা করা হয়।

‎পরে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে সরকারী নির্দেশনা উপেক্ষা করে সীলগালা করা বন্ধ ইটভাটা আবারো জনবসতি এলাকায় পরিচালনা করছেন শ্রমিকলীগ নেতা চঞ্চল মিয়া।

‎এ ব্যাপারে ইটভাটা মালিক ও জেলা শাখা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক  চঞ্চল মিয়া জানান,সরকারিভাবে সীলগালা করা হয়েছিল।পরে আমরা নিজেরাই চালু করেছি।তবে নিউজ না করার জন্য তিনি সাংবাদিকদের বিশেষভাবে অনুরোধ করেছেন।

‎এ ব্যাপারে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা টিপু সুলতান জানান,আমদের পক্ষ থেকে  দুইবার সর্বোচ্চ  জরিমানা করা হয়েছে মালিকের কাছ থেকে উৎকোচ নেয়ার ব্যাপারে  জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হয়নি।তিনি বলেছেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বক্তব্য দিবে এই বলে তিনি ফোনটি কেটে দিয়েছেন।

‎এ ব্যাপারে মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় জানান,ইটভাটার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।