ঢাকাSunday , 26 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ, ধ্বংস

Mahamudul Hasan Babu
April 26, 2026 1:17 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ তৈরির উপকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সরদারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে কাউকে কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
তবে অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করা হয়। এর মধ্যে ছিল গ্লুকোজ জেলি ৬০০ লিটার, সরবিটল ৫০ লিটার এবং গ্লিসারিন ২০০ লিটার। জব্দকৃত এসব উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত উপকরণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানায়, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।