ঢাকাSunday , 26 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়

Mahamudul Hasan Babu
April 26, 2026 2:09 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বৃষ্টি ও ঝড় তোয়াক্কা না করেই পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। টানা বৃষ্টির মধ্যেও তেলের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত মোটরসাইকেল চালক।
রোববার (২৬ এপ্রিল ) দুপুরে শহরের একাধিক পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, ভিজে কাপড়ে, মাথায় ছাতা কিংবা অনেকেই ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজতে ভিজতেই লাইনে দাঁড়িয়ে আছেন। প্রয়োজনের তাগিদে কেউই লাইনের বাইরে যেতে রাজি নন।
মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, তেলের সংকটের আশঙ্কা ও দীর্ঘ লাইনের কারণে তারা বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই অপেক্ষা করছেন। অনেকেই বলেন, “ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও তেল নিতে হবে, না হলে চলাচল বন্ধ হয়ে যাবে।”
এদিকে পাম্প সংশ্লিষ্টরা জানান, এখনো চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।