ঢাকাSunday , 26 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর  উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

Mahamudul Hasan Babu
April 26, 2026 3:20 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে খেলোয়াড়রা প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় প্রধান অতিথি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং পরে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ছবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মীর সাদিক ওহায়েদ, প্রধান শিক্ষক কিতাব আলী, নুরুল গনি, ওবায়দুর রহমান এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক লিটনসহ অন্যান্যরা।