ঢাকাMonday , 27 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু –

Mahamudul Hasan Babu
April 27, 2026 2:14 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে উৎসব মুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। ২৭ এপ্রিল সোমবার সকালে উপজেলা মিনি স্টেডিয়ামে এ বাছাই প্রক্রিয়া শুরু হয়। মোট ৮ টি ইভেন্টের মধ্যে সোমবার দিনব্যাপী ক্রিকেট, ফুটবল, কাবাডি ও অ্যাথলেটিকসহ ৪ টি ইভেন্টে খেলোয়ারদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং আগামী ২৯ এপ্রিল বুধবার ব্যাডমিন্টন, সাতার, মার্শাল আর্ট ও দাবা খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল গণি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আহম্মেদ মাহফুজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।