বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দৈনিক কর্মসুচীর অংশ হিসাবে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এসময় প্রধান অতিথি হিসাবে বিভিন্ন এলাকায় বক্তব্য দিতে গিয়ে বলেন, বর্তমান সরকারের একটাই লক্ষ্য দেশের মানুষকে এবং দেশকে ভালো রাখা। সরকারের সেই লক্ষ্যকে বাস্তবায়িত করতে এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা সেই কাজ করে যাচ্ছি । বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। অচিরেই দেশের প্রতিটি কাঁচা রাস্তা পাকা করা হবে। সেই সাথে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। যা করা হলে বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে আমূল বদলে দিবে। সরকারের দেওয়া কাজ গুলো যেন ভালোভাবে হয় সেগুলো আপনারা দায়িত্ববোধ থেকে বুঝে নিবেন।
মঙ্গলবার দিনাজপুরের বিরলে একইদিনে পর্যায়ক্রমে দশটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরল উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন জানান, উপজেলার সাতটি ইউনিয়নে ১৪ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে মোট ১৪ দশমিক ১৪৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
সড়ক গুলো হল, উপজেলার ৯নং মঙ্গলপুর ইউপি’র মোহনপুর পাকা সড়ক হতে লক্ষীর হাট পর্যন্ত (চেইঃ ৭০০ মিঃ-১২০০ মিঃ) সড়ক উন্নয়ন কাজ, গৌরিপুর গাগুড়ীর মোড় হতে শাহাপুর পর্যন্ত (চেইঃ ০০ মিঃ-১০০০ মিঃ) সড়ক উন্নয়ন কাজ, ১নং আজিমপুর ইউপি’র খিদর পাগলীর মোড় হতে চন্দনদিঘী ভায়া তাঁতিপাড়া পর্যন্ত (চেইঃ ০০ মিঃ-৯১৫ মিঃ) সড়ক উন্নয়ন কাজ, একই ইউপি’র আলুবাড়ী মোড় হতে রাজারামপুর ভায়া লস্করপুর নন জিপত্রিস স্কুল পযর্ন্ত (চেইঃ ০০ মিঃ-১২০০ মিঃ) সড়ক উন্নয়ন কাজ, ১২ নং রাজারামপুর ইউপি’র চনকালী মিলডাঙ্গা হতে ওয়াপদা বাঁধ পযর্ন্ত (চেইঃ ০০ মিঃ-১০০০ মিঃ) সড়ক উন্নয়ন কাজ, ৪নং শহরগ্রাম ইউপি’র ধামইড় ইউপি অফিস হতে আটঘেরা মাদ্রাসা হাট ভায়া বটতলী বাজার ও মটুকপুর পযর্ন্ত (চেইঃ ৩১৫০ মিঃ-৫৬০০ মিঃ) সড়ক উন্নয়ন কাজ, একই ইউপি’র পাঠশালা বুড়িস্থান হতে শংকরপুর উচ্চ বিদ্যালয় পযর্ন্ত (চেইঃ ০০ মিঃ-১২০০ মিঃ) সড়ক উন্নয়ন কাজ, ৬নং ভান্ডারা ইউপি’র বালান্দোর হতে বৈরাগীপাড়া পযর্ন্ত (চেইঃ ১০০০ মিঃ-২৭০০ মিঃ) সড়ক উন্নয়ন কাজ, ১০ নং রাণীপুকুর ইউপি’র রাণীপুকুর ইউপি অফিস (বোর্ডহাট) হতে ধর্মপুর ইউপি অফিস (কালিয়াগঞ্জ হাট) ভায়া দুক্ষণ মাধবপুর উচ্চ বিদ্যালয় পযর্ন্ত (চেইঃ ১০০০ মিঃ-৪৩২০ মিঃ) সড়ক উন্নয়ন কাজ এবং ৭নং বিজোড়া ইউপি’র দোগাছী পাকা সড়ক হতে সুলতান চেয়ারম্যানের বাড়ী পযর্ন্ত (চেইঃ ০০ মিঃ-৬০০ মিঃ) সড়ক উন্নয়ন কাজ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জিমরাম মোহাম্মদ সায়েক, ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতাম মাহমুদ, সহ-সভাপতি এ্যাড. আব্দুল বাকী, ফিরোজ ইসলাম, রেজাউল ইসলাম বাদশা, যুব দলের আহাবায়ক ও ইউপি চেয়ারম্যান নুর ইসলাম নুর ইসলাম, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান বুলেটসহ প্রমুখও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি একইদিন দুপুরে বিরল উপজেলা পরিষদ চত্বরে উপজলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬- এর স্টল পরিদর্শন ও বক্তব্য রাখেন।
