রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লাহর বিরোদ্ধে চরম অনিয়ম ও দুনীর্তির অভিযোগ পাওয়া গেছে|
অভিযোগের ভিত্তেতে ও খোঁজ নিয়ে জানাগেছে,চরবানি পাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লাহর আওয়ামীলীগ সরকারের বিগত ১৬বৎসর তিনি নিয়মনীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দায়িত্ব ও কর্তব্য কাজ ফাঁকি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মেয়র ছানু,এমপি মীর্জা আজম,এমপি আবুল কালাম আজাদ,ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল,নির্বাচনে প্রচারনার কাজে অংশ নিয়ে ব্যস্ত সময় দিন কাটাতেন|
ফলশ্রুতিতে মন্ত্রী,এমপি ও মেয়রদের সাথে সক্ষাত গড়ে উঠে| এলাকার প্রভাবশালী নেতার প্রভাবে ১৬বৎসর বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে বিদ্যালয়ের নামে টিআর,কাবিখা প্রকল্প বরাদ্ব নিয়ে কাজ না করে তিনি আত্মসাৎ করেছেন| তৎকালিন প্রভাবশালী নেতাদের প্রভাব খাটিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি পদে অধিষ্ঠিত হয়ে জেলা-উপজেলার শিক্ষা কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে জিম্মী করে মোটা অংকের তদবীর বাণিজ্য করেছেন| বিশেষ করে তিনি শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা ও বদলী বাণিজ্য করে কোটি-কোটি টাকা বাণিজ্য করেছেন|
জানাযায় তার বাড়ি ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে। তিনি চাকুরী করছেন মেলান্দহ উপজেলায় আর তৎবির বাণিজ্য করে ৫শতক জমি কিনে জামালপুর পৌর শহরের চন্দ্রা এলাকায় বাসাবাড়ি করে ফেলেছেন তিনি|
এছাড়া তিনি ২০২৩সালে উপজেলা-জেলা শিক্ষা কর্ম কর্তাদের জিম্মী করে তার বিদ্যালয়ে ভূয়া ছাত্র-ছাত্রী দেখিয়ে বিদ্যালয়ে আরো দুইটি শিক্ষক পদ বৃদ্ধি করে দুইজন শিক্ষক নিয়োগ করে তাদের কাছে মোটা অংকের উৎকোচ নিয়ে পালসার মোটর বাইক কিনেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে| প্রধান শিক্ষক হাবিবুল্লাহ তিনি যেন অনিয়ম নিয়মে পরিণত করে ফেলেছেন ২০১৯ইং সালে প্রাথমিক সমাপনি পরীক্ষা ঝাউগড়া কেন্দ্রে দায়িত্ব পালন কালে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র মোবাইলে ছবি করে বাইরে প্রেরণ করায় তৎকালিন কেন্দ্র সচিব তাকে ধরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করায় তাৎক্ষনিক তাকে কেন্দ্র থেকে বহিস্কার করেছেন| এছাড়া আওয়ামী মন্ত্রী,এমপি,মেয়রদের নির্বাচনী প্রচারনা নিয়মিত চালিয়ে যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে তেলির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান দায়িত্ব থেকে অব্যাহতি দেন| বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা|
অভিযোগের ভিত্তিতে আরো জানা যায় ডিসেম্বর২৫সালে প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লহ জেলা শিক্ষক সমিতির নেতা হিসাবে প্রভাব খাটিয়ে শিক্ষকদের কাছে মোটা অংকের চাঁদা তোলে সহকারি শিক্ষকদের হামকি-ধামকি দিয়ে জোরপূর্বক ঢাকা জাতীয় প্রেসক্লাবে নিয়ে সরকার বিরোধী আন্দোলনে অংশ গ্রহন করেন| শুধু তাই নয় তিনি ৩ডিসেম্বর/২৫ইং তারিখে জামালপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মোবাইল ফোনে হুমকি-ধামকি দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করেদিয়ে ছিলেন| বিষয়টি কর্তৃপক্ষ জানলেও সে সময় অন্যান্য শিক্ষক নেতাদের বিভিন্ন স্থানে বদলী করা হলেও জামালপুর জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক হাবিবুল্লাহর বিরোদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় তিনি এখনও বহাল তরিয়তে থেকে অনিয়ম যেন নিয়মে পরিণত করে ফেলেছেন| যেন দেখার কেউ নেই| গত ১৮ মে/২৬ ইং তারিখে দুপুরে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে দেওয়ানগঞ্জ উপজেলায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুলের মালা উপহার নেন। যাহা রাজধানী টিভি নামে ওয়েব সাইডে প্রচারিত হয়েছে| এছাড়া তিনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও নিয়ম বহিভূত ভাবে তার নামে ৭টি ফেসবুক আইডি চালিয়ে যাচ্ছেন| যাতে ফ্যাসিবাদ সরকারের মন্ত্রী,এমপি,মেয়রদের নির্বাচনী প্রচারনার ছবিসহ জাতীয় প্রেসক্লাবে অবস্থান করে সরকার বিরোধি অন্দোলন অংশ গ্রহণ তার প্রমাণ রয়েছে| নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ে বেশ ক’জন সহকারি শিক্ষক জানান, প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লহ শিক্ষক সমিতির নেতার প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত জেলা-উপজেলায় মিটিং মিছিল,বিভিন্ন কাজের অজুহাতে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন অথচ সহকারিগণ নমির্তিক ছুটি চাইলে তাকে দিতে হয় একশ টাকা| মেডিকেল ছুটি চাইলে দিতে হয় ১হাজার টাকা| প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লহ বিগত ১৬বৎসর ফ্যাসিস সরকারের মদদ পুষ্ট চিহ্নিত দোসর হয়ে নিজের আখের গুছিয়েছেন বর্তমানে তিনি সাপের মত খোলস পাল্টিয়ে বিএনপির নেতা সাবেক মন্ত্রী পরিষদ সচিবের নিকট আত্মীয় পরিচয় দিয়ে তোষামতকারি হিসাবে আগের মত প্রভাবখাটিয়ে যাচ্ছেন| এ যেন নতুন ধানে পুরাতন চাল| এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লহ সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করনেনি|
