ঢাকাSaturday , 20 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 20, 2026 5:09 pm
Link Copied!

বাদশা আলম, বগুড়া প্রতিনিধি-বগুড়ার শেরপুরে বন্ধুদের সংগঠন ক্লাব ৯২-এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে শাজাহানপুর উপজেলার বগুড়াপাড়া এলাকায় ডাক্তার মোঃ আমিরুল ইসলাম এর বাগানবাড়ী মেঘবতিতে মনোরম পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে মৌসুমি দেশীয় ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়। এতে সদস্যরা আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারসসহ বিভিন্ন দেশীয় ফলের স্বাদ গ্রহণ করেন। ফল উৎসবকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়।
পরে ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের গত বছরের কার্যক্রম পর্যালোচনা, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ক্লাবের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ক্লাবের সদস্যরা সংগঠনের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্লাব ৯২-এর সদস্যরা বলেন, বন্ধুত্ব, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।