ঢাকাThursday , 25 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 25, 2026 3:10 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও একাদশ শ্রেণীর শিক্ষার্থী রিতুর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও পীরগঞ্জ মহিলা কলেজের সভাপতি সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ| এ ছাড়া কলেজের শিক্ষক সাজেদুর রহমান রানা, হারুন-অর রশিদ, আজাদ মিয়া, শাহ আব্দুর রউফ কলেজের সাবেক উপাধাক্ষ শহিদুল ইসলাম পাশা ও একাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে বক্তব্য রাখেন|
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে| তাই দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে| জ্ঞান, ˆনতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে তোমাদের এগিয়ে যেতে হবে শিক্ষার্থীদের|
কলেজ জীবন শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি একজন শিক্ষার্থীর মানবিক, ˆনতিক ও সামাজিক বিকাশের অন্যতম ভিত্তি| আজকের বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং নতুন সম্ভাবনা ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এক শুভ সূচনা| তিনি শিক্ষার্থীদের মনোযোগ, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান|
অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়| দোয়া মাহফিলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়|
সব শেষে ফুলেল শুভেচ্ছা, স্মারক উপহার ও শুভকামনার মধ্য দিয়ে ২০২৬ সালের উক্ত কলেজের ২০৫ এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়|