ঢাকাTuesday , 28 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে ভাতিজা হত্যাকারি লালন কে  গ্রেপ্তার করেছে পুলিশ

Mahamudul Hasan Babu
July 28, 2026 3:39 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে ভাতিজা হত্যাকারি লালন হােসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা।

মঙ্গলবার তাকে গাংনী থানা পুলিশের একটিদল গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি মুহiদ্দিদ মাের্শেদ চােধুরী।

জানা গেছে,জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে চাচা লালন হােসেনের হাসুয়ার কােপে নাহিদ হােসেন (২২) নামের এক ভাতিজার মৃত্যু হয়। লালন ও নাহিদ তেঁতুলবাড়ীয়া গ্রামের ভিটাপাড়ার বাসিন্দা।

গাংনী থানার ওসি মুহiদ্দিদ  মাের্শেদ চােধুরী জানান,গত ২৬ জুলাই তেঁতুলবাড়ীয়া গ্রামের তাহাজুল ইসলামের একটি বাইসাইকেল চুরি হয়। ওই সাইকেল একই গ্রামের লালন হােসেন চুরি করেছে এমনটির সাক্ষি দেয় লালনের ভাতিজা নাহিদ হােসেন। এ নিয়ে লালন ও তার ভাতিজা নাহিদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। পরের দিন ২৭ জুলাই বিষয়টি নিয়ে আবারাে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে চাচা লালন নাহিদকে এলােপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। প্রতিবেশীরা আহত নাহিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় নাহিদের শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার আরাে অবনতি দেখা দেওয়ায় উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আসামি লালন হােসেনকে গ্রেপ্তার করা হয়।