ঢাকাThursday , 30 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ

Mahamudul Hasan Babu
July 30, 2026 4:15 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের অনলাইনে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও অনলাইনে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পরীক্ষার ফলাফল একজন শিক্ষার্থীর মেধা ও প্রস্তুতির একটি মূল্যায়ন মাত্র। কাঙ্ক্ষিত ফল না পেলেও হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিজের ভুলগুলো চিহ্নিত করে আরও মনোযোগ, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের বিনয়ী থাকতে হবে এবং যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দিতে হবে। জীবনে সফল হতে হলে শুধু ভালো ফল করলেই হবে না, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, সততা ও মানবিক গুণাবলিও অর্জন করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপ্রয়োজনীয় ব্যবহার থেকে বিরত থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ মেনে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে নিজেকে যোগ্য, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস সকল বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে অনলাইনে প্রকাশিত অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রদর্শন করা হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের সফলতা কামনা করা হয়।