ঢাকাFriday , 31 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে আইনশৃংখলা ও সাধারণ সভা।

Mahamudul Hasan Babu
July 31, 2026 6:05 am
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশংখলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে সভাদ্বয় অনুষ্ঠিত হয়। উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যাবলীর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, নির্বাচন কর্মকর্তা মো: শাজাহান মানিক, সমাজসেবা অফিসার মো: আবু তাহের, বিজিবি প্রতিনিধি সুবেদার মো: জসিম উদ্দিন ও সুবেদার মো: ইসমাইল হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইাসলাম দুলাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে মোঃ আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ শাহ, মোজাক্কারুল আলম চৌধুরী কচি, মোঃ আবু জাহেদ, আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন ও মো: আবু তাহের দুলাল, পল্লী বিদ্যুতের এজিএম মো: তারিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু এবং আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের দগÍর প্রধান এবং প্রতিনিধিগণ।
উল্লেখ্য, অত্র উপজেলায় সরকারের যুগান্তকারী প্রকল্প ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা অবলম্বন করে উক্ত কর্মসূচীগুলো বাস্তবায়নে ব্যাপক আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের যানযট সমস্যা নিরসন এবং মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে পুুলিশকে আরো বেশী তৎপর হওয়ার আহবান জানানো হয়।