আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পরপর ২বার এসএসসি পরীক্ষায় ফেল করায় রামিদুজ্জামান টুটুল মিয়া নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শিক্ষার্থী টুটুল মিয়া জেলার গাংনী উপজেলার কোদাইলকাটি গ্রামের মিন্টু মিয়ার ছেলে। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাখুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে টুটুল মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্যরা।
পরিবার সূত্র জানিয়েছে, রামিদুজ্জামান টুটুল মিয়া এসএসসি পরীক্ষায় পরপর দুইবার ইংরেজি বিষয়ে ফেল করায় পরিবারের লোকজন তাকে বকাবকি করে। এনিয়ে অভিমানে সে নিজ শয়ন কক্ষে সিলিংফ্যানের সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ মােদাদ্দিদ চৌধুরী বলেন,আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ মােদাদ্দিদ চৌধুরী বলেন,আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।