ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত।।

Mahamudul Hasan Babu
August 16, 2026 12:18 pm
Link Copied!

এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য ও শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরলে জাতীয় মৎস্য পক্ষ সাড়ম্বরে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বরিবার সকাল ১১ টায় বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: রাজুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মৎস্য খাতের উন্নয়ন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশকে মাছ চাষে আরও স্বনির্ভর করতে মৎস্য চাষি ও সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ সেই লক্ষ নিয়েই সরকার নিরলস ভাবে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল এমরান, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর প্রধান অতিথি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে নির্ধারিত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় মৎস্য চাষি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।