আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে| উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়| এবারের প্রতিপাদ্য বিষয়,‘ রুপালী মৎস্যে ¯^নির্ভর দেশ , সবার আগে বাংলাদেশ ’|
রবিবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে র্যালি শেষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়|
সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন|
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখার সেক্রেটারী জাহাঙ্গীর হোসেন,গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান প্রমুখ|
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন , চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও সফল মৎস্য চাষী আব্দুর রাজ্জাক, প্রভাষক ও মৎস্য চাষী সফল আরিফুল ইসলাম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ| এর আগে মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাকক্ষে এসে শেষ হয়| এ সময় উপজেলা পরিষদ পুকুওে মাছের পোনা অবমুক্ত করা হয়|
অনুষ্ঠানের শুরুতেই মৎস্য পক্ষ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম|
আলোচনা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেষ্ট উপহার দেয়া হয়|
