ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

Mahamudul Hasan Babu
August 16, 2026 2:59 pm
Link Copied!

রওশন আলম পাপ্পু,ডোমার (নীলফামারী) সংবাদদাতা:-  “রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষী/উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৬ আগষ্ট)  বিকেলে ডোমার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আসগর আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল করিম, প্রেসক্লাব সভাপতি মোজাফফর আলী, জামায়াতে ইসলামী ডোমার পৌরসভা শাখার আমীর দেলোয়ার হোসেন, মৎস্যচাষী তরিকুল ইসলাম শিমুল প্রমূখ। শেষে সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।