ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Mahamudul Hasan Babu
August 17, 2026 11:43 am
Link Copied!

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর নদীশাসনের দাবিতে মানববন্ধন করেছেন নদীপাড়ের বাসিন্দারা।

১৭ আগস্ট সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ গেটের সামনে বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর চর মেখলী ওয়ার্ডের স্থানীয় জনগণের আয়োজনে ও অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও সমাজসেবক আরিফুল ইসলাম আরিফ, বড়ভিটা ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য লাইলী বেগম, বড়ভিটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য ইলিয়াছ হোসেন, সমাজসেবক খয়ের উদ্দিন, এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য শিমু শেখ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর ধরলার ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। বিশেষ করে ফুলবাড়ীর চর মেকলীসহ বিভিন্ন এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে ভাঙনপ্রবণ এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।তারা বলেন, সাময়িকভাবে জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে প্রতিবছরই নতুন করে মানুষ সর্বস্ব হারাবে।

মানববন্ধন থেকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণসহ ধরলা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।