ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Mahamudul Hasan Babu
August 19, 2026 12:45 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯ আগষ্ট বুধবার সকালে পতাকা উত্তোলন দিয়ে শুরু করে, বৃক্ষরোপণ কর্মসূচি এবং আনন্দ র‍্যালির মাধ্যমে দিনটা পালন করেছেন জেলার নেতাকর্মীরা।

এই উপলক্ষে মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বেলা ১১ টায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দান হতে একটি র‍্যালী বের করা হয় যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে আনন্দ প্রকাশ করে। এ সময় জেলার বিভিন্ন স্তরে নেতাকর্মীরা র‍্যালিতে যোগদান করে।