ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গ্রামের বাড়ীতে হাজার হাজার ভক্ত অনুরাগীর শেষশ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় এর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন।

Mahamudul Hasan Babu
August 19, 2026 2:28 pm
Link Copied!

এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি: হাজার হাজার ভক্ত অনুরাগীর শেষশ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় এর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার মোস্তাফাবাদ গ্রামে বাবু সতীশ চন্দ্র রায় এর পারিবারিক শ্মশ্মানে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তাঁর বড়ছেলে অরবিন্দ রায় জানান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার রাত ৯ টা ৩৫ মিনিটে উপজেলার ৯ নং মঙ্গলপুর ইউপি’র মোস্তফাবাদ গ্রামের তার নিজ বাড়ীতে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় তিনি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং তিনি দিনাজপুর-৭ আসন থেকে ১ বার এবং দিনাজপুর-২ আসন থেকে ৩ বার, মোট ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি এলাকায় একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তি ছিলেন।

সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ বাবু সতীশ চন্দ্র রায় এর পরলোক গমনের খবরে রাজনৈতিক অঙ্গনসহ দিনাজপুরের বিরল ও বোচাগঞ্চে শোকের ছায়া নেমে আসে। প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য ভক্ত অনুরাগীরা বিভিন্ন দিক থেকে ছুটে আসতে শুরু করে। তার পরলোক গমনের কথা শুনে রাতেই তার বাড়ীতে ছুটে যান দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্চ) আসনের সংসদস সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এসময় তিনি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

একই সাথে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শেষশ্রদ্ধা নিবেদনসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।