আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প এর সমবায়ীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| রবিবার সকাল সাড়ে ১০ টার সময় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়|
প্রকল্প দপ্তর,দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প, সমবায় অধিদপ্তর , ঢাকা এর আয়োজনে এবং গাংনী উপজেলা সমবায় দপ্তরের এর ব্যবস্থাপনায় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়|
উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ বিষয়ে ধারণা উপস্থাপন করেন মেহেরপুরের সমবায় অধিদপ্তরের উপ পরিচালক |
প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান|
এসময় গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম টেকসই উন্নয়নের লক্ষ্যে গবাদি পশু হাঁস মুরগী , ছাগল পালনের জন্য পরামর্শ প্রদান করেন|
এসময় অন্যান্যদের মধ্যে সমবায় কার্যালয়ের অফিস সহকারী সহ কর্মচারীরা উপস্থিত ছিলেন|
প্রশিক্ষণে উপজেলার শতাধিক সমবায়ী মহিলা সদস্য অংশগ্রহন করেন|
