ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে মাদক প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়ন বিষয়ক র্র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 24, 2026 2:01 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরা শ্রীপুরের নাকোল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে মাদক প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়ন বিষয়ক র‌্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ আগস্ট বিকালে,মাঝাইল মান্দারতলা ঈদগাহ ময়দানে এবং পার্শ্ববর্তী এলাকায় লোকজন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে এলাকাবাসীসহ ছাত্র ও যুবসমাজ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে নাকোল ফাঁড়ির ইনচার্জ আব্দুল মালেক মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে বলেন মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও যুব সমাজ একসাথে কাজ করতে হবে।আব্দুল মালেক আরো জানান আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে পারলেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।

নাকোল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাছিরুল খন্দকারের দিক নির্দেশনায় ও ইউনিয়ন বি এন পি’র নেতা খলিলের সঞ্চালনায়এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ওয়ার্ড বিএনপির নেতা শহিদুল ইসলামসহ আরো অনেকে।

উক্ত আলোচনা অনুষ্ঠানে “মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানে একাত্মতা প্রকাশ করেন অনুষ্ঠানে আগত সকলে।