ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম

Mahamudul Hasan Babu
August 24, 2026 2:10 pm
Link Copied!

নাটোর প্রতিনিধি:অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাটোরের লালপুর থানার মো. শফিকুল ইসলাম।
জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে রাজশাহী রেঞ্জের আট জেলার থানাগুলোর ওসিদের মধ্যে তিনি ‘Best Officer-In-Charge of the Month – July’ নির্বাচিত হন।
সোমবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলামের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখার আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা, দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার কারণে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ মানুষের সঙ্গে ওসি শফিকুল ইসলামের আন্তরিক ও দায়িত্বশীল আচরণে পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে। বিলমাড়িয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন ও সালামপুর এলাকার কামরুল ইসলাম তাঁর জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মো. শফিকুল ইসলাম বলেন, “রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের। এ অর্জন আমার একার নয়; লালপুর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, জেলা পুলিশের দিকনির্দেশনা এবং লালপুরবাসীর সহযোগিতার ফল। ভবিষ্যতেও আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে চাই।”
লালপুর থানা পুলিশ ও স্থানীয়দের প্রত্যাশা, এ স্বীকৃতি পুলিশের জনবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং লালপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ওসি শফিকুল ইসলামসহ থানার সদস্যদের আরও উৎসাহিত করবে।