এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-এর বিশেষ অভিযানে ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়েছে ।
বুধবার দিবাগত সন্ধ্যা ৬ টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত মেইন পিলার ৩২৭ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইহাড়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
