ঢাকাThursday , 17 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে নজরুল বর্ষ উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
September 17, 2026 2:56 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে আজ বৃহ&স্পতিবার দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, একক নৃত্য প্রতিযোগিতায় উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে| দুটি গ্রুপ অর্থ্যাৎ ১ম ও ২য় শ্রেনী গ্রুপ এবং ২য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত খ গ্রুপ|
প্রতিযোগিতার শুরুতেই প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দিয়ে উদ্বোধন ঘোষনা করেন গাংনী উপজেলার নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদ হোসাইন|
এসময় উপস্থিত ছিলেন, গাংনী প্রাথমিক শিক্ষা পরিবারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, জয়নুল আবেদীন ও আসাফুদ্দৌলা , গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনর রহমান প্রমুখ|
গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির আহবায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম অল্ডাম ও সুলেরী আলভীর সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠন আমিরুল ইসলাম অল্ডাম, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ˆসয়দ জাকির হোসেন, কাজীপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, করমদি কলেজের প্রভাষক এস এম সায়েম পল্টু,সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক জুলফিকার আলী কানন প্রমুখ| প্রতিযোগিতার ফলাফল সংরক্ষন করেন গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনর রহমান|
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী- অভিভাবক, গণমাধ্যমকর্মী সহ প্রায় ৫ শতাধিক দর্শক শ্রোতা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন|