ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রী সাহেরা বেগমের ইন্তেকাল

Mahamudul Hasan Babu
September 19, 2026 4:40 pm
Link Copied!

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ বিশ্বাস (বড় সাহেব)-এর সহধর্মিণী এবং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলার মহিলা অধিদপ্তরের উপ পরিচালক (অবসরপ্রাপ্ত) একেএম শফিউল আজম রুমীর মমতাময়ী মা সাহেরা বেগম (৯০) ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমা সাহেরা বেগমের মৃত্যুতে ঝিকরগাছার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ বিশ্বাসের সহধর্মিণী। দীর্ঘদিন ধরে তিনি পারিবারিকভাবে অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করেছেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলার মহিলা অধিদপ্তরের উপ পরিচালক (অবসরপ্রাপ্ত) একেএম শফিউল আজম রুমীর মাতা ও নিশানা লেডিস ক্লাবের সভাপতি ও সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিমের শাশুড়ি এবং বর্তমানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণের দাদী। তাহার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (১৮ সেপ্টেম্বর) জোহর বাদ ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমা সাহেরা বেগমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমা সাহেরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা জানিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জেলা, উপজেলা পৌর ইউনিয়নের নেতাকর্মীরা সহ এলাকার সাধারণ মানুষেরা বলেন, একজন প্রবীণ রাজনৈতিক পরিবারের অভিভাবক হিসেবে তার মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।