মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়ের সহযোগিতায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দদের নিয়ে মঙ্গলবার (২২ সেপ্টে¤^র) উপজেলা পরিষদ ভবনের ৫ম তলায় আইসিটি হলরুমে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়| ভ্রাম্যমান প্রশিক্ষণে সমবায় সমিতির খাতাপত্র লিখন ও হিসাব সংরক্ষণ সম্পর্কে আইন-বিধি অনুযায়ী সমবায় সমিতির জন্য ব্যবহার্য খাতাপত্রের বিবরণ এবং সংশ্লিষ্ট ধারা ও বিধির আলোচনা করেন রিসোর্স পারসন ও জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল| আরো রিসোর্স পারসন হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন| অন্যান্যদের মধ্যে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের পরিদর্শক মোহাম্মদ ইমদাদুল হক হীতেন্দ্র নাথ বর্মন, জেলা সমবায় অফিসের কোর্স পরিচালক ও প্রশিক্ষক মোছাঃ রেনেসা খানম, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও সহকারী কোর্স পরিচালক পরিতোষ চন্দ্র রায়| প্রশিক্ষণে রাজ¯^ খাতের আওতায় সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারনা, সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তৃতকরণ ও সমবায়ীদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়| উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন সমবায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন| অংশগ্রহণকারীরা সমবায় কার্যক্রমের আধুনিকায়ন, সুশাসন ও আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ভুমিকা নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন| এছাড়াও দিনব্যাপি প্রশিক্ষণে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব এবং সমবায়ীদের ক্ষুদ্র ঋণের ভুমিকা, সমবায় সমিতির মূলধন গঠন ও বিনেয়োগ, অডিট ও বার্ষিক সাধারণ সভা বিষয়ক আলোচনাসহ আধুনিক কৃষি উপকরণের সুষ্ঠু ব্যবহারের ধারণা, বাড়ির আঙ্গিনায় শাক-সবজি, ফলমুল চাষ করে আয় করা, হাঁস-মুরগি,গরু-ছাগলসহ গৃহপালিত পশু পালনের মাধ্যমে সমবায় সমিতির সদস্যদের আয় বৃদ্ধি করণ সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়| এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হলে দক্ষ মানবসম্পদ গঠন জরুরী| এ ধরনের প্রশিক্ষণই মাঠ পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনবে| প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমবায় সমিতির সদস্যগণ আর্থ-সামাজিক উন্নয়নে ভুমিকা রাখতে পারবেন|
