ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় গ্রাম পুলিশদের মাঝে ৯৮টি বাইসাইকেল ও টর্চ লাইট বিতরণ

Mahamudul Hasan Babu
September 24, 2026 12:04 pm
Link Copied!

পঞ্চগড়  প্রতিনিধি:পঞ্চগড়ের বোদায় গ্রাম পুলিশদের মাঝে ৯৮টি বাইসাইকেল ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রাম পুলিশদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।

এ সময় তিনি বলেন, “গ্রাম পুলিশরা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দায়িত্ব পালনে যাতায়াত ও রাতের বেলায় কাজের সুবিধা নিশ্চিত করতেই এসব সরঞ্জাম দেওয়া হয়েছে। এগুলো যথাযথভাবে ব্যবহার করে তারা আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা করি।”

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলামসহ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।