রাহাত শরীফ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য মো. তারিকুল ইসলাম খান তারেক সামাজিক, মানবিক ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র আমান আলীকে আর্থিক সহায়তা করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন মো.তারিকুল ইসলাম খান তারেক। এরই ধারাবাহিকতায় তিনি আমান আলীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ বিষয়ে মো. তারিকুল ইসলাম খান তারেক বলেন, “আমি বিগত দিনেও মানুষের সাহায্য-সহযোগিতা করেছি এবং এখনো করে যাচ্ছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ মানুষের পাশে থেকে সেবা করে যাব। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”
