রওশন আলম,ডোমার (নীলফামারী)সংবাদদাতাঃ- প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে বীজ বাদাম উৎপাদনের লক্ষে ৩০একর জমিতে বাদাম চাষ করা হচ্ছে।
প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বেশ কিছু শ্রমিক বাদাম ক্ষেতে নিড়ানি দিচ্ছে। কিছু শ্রমিক পোকা মাকড় দমনে ক্ষেতে কীটনাশক ছিটাচ্ছেন।
দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাহেদ হোসেন বলেন, আপনারা দেখতে পাচ্ছেন বীজ বাদাম উৎপাদনের লক্ষে বর্ষা মৌসুমে আমরা বাদাম লাগিয়েছি। আগামী রবি মৌসুমে কৃষকদের মাঝে বিশুদ্ধ বীজ বাদাম সরবরাহের উদ্দেশ্যে আমাদের এই কার্যক্রম হাতে নেয়া। বারী ৯জাতের বাদাম লাগিয়েছি। এবারেই প্রথম বাদাম লাগানো হয়েছে। আগামী রবি মৌসুমে ৭০০হেক্টর জমিতে বাদাম আবাদের জন্য কৃষকদের মাঝে বীজ বাদাম সরবরাহ করতে পারবো।
দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের সাইন্টিফিক অফিসার ভৃগু রাম বর্মন জানান, বিশেষ করে বোদা এবং দেবীগঞ্জ এলাকার মাটি বাদাম চাষের উপযোগী হওয়ায় এ এলাকায় ব্যাপক হারে বাদামের আবাদ হয়। আগামীতে বেশি পরিসরে বাদাম চাষের জন্য বীজ উৎপাদনের লক্ষ্যে এবারে ৩০ একর জমিতে বাদাম লাগানো হয়েছে। লাগানো বাদাম ক্ষেত থেকে ১৮মেঃটন বাদাম পাওয়া যাবে। এবারই প্রথম ফার্মে বাদামের আবাদ করা হচ্ছে।
