ঢাকাWednesday , 11 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান

Mahamudul Hasan Babu
November 11, 2026 1:23 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ , মাগুরা প্রতিনিধি: মাগুরায় সরকারি উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ করা জমির মালিকদের মধ্যে ৪১টি চেকের মাধ্যমে ১ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। চেক পেয়ে উপকারভোগীদের কয়েকজন জানিয়েছেন, ক্ষতিপূরণের চেক পেতে তাদের কাউকে কোন প্রকার ঘুষ দেয়া বা হয়রানির শিকার হতে হয়নি। তবে জমিসংক্রান্ত মামলা ও মালিকানা জটিলতায় এখনো আটকে আছে ক্ষতিপূরণের একটি অংশ। বুধবার ১১ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে প্রকাশিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায় যে, বাংলাদেশ রেলওয়ের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় এ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। প্রকল্পে জমির ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ রয়েছে ১১৩ কোটি ১৭ লাখ ৫ হাজার ৩১৯ টাকা ৬৯ পয়সা। গত ১১ নভেম্বর পর্যন্ত পরিশোধ করা হয়েছে ৫৬ কোটি ২১ লাখ ৭০ হাজার ৩৭৩ টাকা, যা নির্ধারিত ক্ষতিপূরণের প্রায় ৫০ শতাংশ। দেওয়ানি মামলা থাকায় প্রায় ৩৬ শতাংশ ক্ষতিপূরণের চেক বিতরণ করা যাচ্ছে না। মামলাবিহীন অবশিষ্ট অর্থ বিতরণের প্রক্রিয়া চলছে। এছাড়া মাগুরা-শ্রীপুর মহাসড়কের বাঁক অপসারণ ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটি চেকের মাধ্যমে ৮ লাখ ৪৫ হাজার ৯০২ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ পাওয়া কাসুন্দি মৌজার বাসিন্দা রেজাউল ইসলাম জানান, রেললাইন নির্মাণের জন্য তার সাত শতক জমি অধিগ্রহণ করা হয়েছে। এর বিপরীতে তিনি ২৫ লাখ টাকা পেয়েছেন। এ টাকা পেতে কাউকে ঘুষ দিতে হয়নি।

একই মৌজার মো. মুজনু ফকির চার শতক জমির মধ্যে দুই শতক অধিগ্রহণের বিপরীতে চার লাখ ৬ হাজার ৯৩১ টাকা পেয়েছেন। আছিয়া খাতুন জানান, চার শতক জমির বিপরীতে পেয়েছেন আট লাখ ১২ হাজার টাকা। তারাও কোনো হয়রানি ছাড়াই চেক পাওয়ার কথা জানিয়েছেন। জেলা প্রশাসন মোতাকাব্বির আহম্মেদ বলেন, ক্ষতিপূরণ বিতরণে প্রকৃত মালিক শনাক্তকরণ, দলিল ও জাতীয় পরিচয়পত্র যাচাই, ওয়ারিশ নির্ধারণ এবং জমি সংক্রান্ত মামলা পর্যালোচনা করা ভুক্তভোগীদের মাঝে চেক দেওয়া হয়েছে।