আমিনুর রহমানঃ যশোরের অভয়নগর উপজেলা ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী শতবর্ষোর্ধ বিদ্যালয় সিদ্দিপাশা পুলিনবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সেলিম উদ্দিনের সভাপতিত্বে অ্যাডহক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম, অন্যান্য অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম, অভয়নগর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আমিনুর রশিদ বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান এমজি সরোয়ার ফরাজী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ রজব আলী, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ সোহেল মাসুদ সুজন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাওলাদার, সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আকরাম শেখ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ হক মহালদার, এছাড়াও থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় নবগঠিত অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি শেখ হানিফুর রহমান, শিক্ষক প্রতিনিধি ইউছুফ আলী, অভিভাবক সদস্য এস এম মশিউর রহমান, সদস্যসচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সেলিম উদ্দিনকে সংবর্ধনা ও পরিচয় করিয়ে দেওয়া হয়। সভাটি সঞ্চালনা করেন ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মোহ মিজানুর রহমান।
দ্বিতীয় পর্বে মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষক শিক্ষিকা কর্মচারী এবং এ্যাডহক কমিটির সদস্যগন শিক্ষক কর্মচারীদের নিয়ে পৃথকভাবে মতবিনিময় করেন।
