মোঃজাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাসমেলা-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সকলের সম্মতিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেঃ বাবুল ইসলাম কে আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ এর সম্পাদক এবং মোঃ আবদুল খালেক কে যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, এনএসআই পঞ্চগড়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার সম্পাদক মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দার, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাশেদুজ্জামান ও সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, গিরাগাঁও বিজিবি ক্যাম্পের সুবেদার মোঃ আখতারুজ্জামান, মির্জাপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মির্জা নুরুল ইসলাম হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মোঃ পশিম উদ্দিন, সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো. জাহেরুল ইসলাম প্রমুখ, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, তোড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএনপি নেতা মোঃ আতাউর রহমান প্রমূখ। সভায় বক্তারা ঐতিহ্যবাহী এই রাসমেলা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন
