ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন বালাপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোজহারুল আলম বাবলুর নির্বাচনী দোয়া মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 25, 2026 4:40 pm
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: আসন্ন বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোজহারুল আলম বাবলুর নির্বাচনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মঞ্চে উপস্থিত অতিথি ও আলেম-ওলামারা দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-সমৃদ্ধি, উন্নয়ন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করা হয়। পাশাপাশি চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোজহারুল আলম বাবলুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, জনস্বার্থ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়েও উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোজহারুল আলম বাবলু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া কামনা করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনে বালাপাড়া ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও এলাকার সার্বিক অগ্রগতিতে একজন জনবান্ধব নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।