ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরের বাঘুটিয়ায় জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ অব্যাহত

Mahamudul Hasan Babu
November 25, 2026 2:55 pm
Link Copied!

আমিনুর রহমানঃযশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী গণসংযোগ অব্যাহত রয়েছে । বুধবার (২৫ শে নভেম্বর) বিকালে অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের পোতপাড়া, ভুগিলহাট ও পাইকপাড়া গ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে দোকানদার ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: মোজাফফর হোসেন।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার যুব বিভাগের সভাপতি জনাব মাসুদ রানা, বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি রায়হান হোসেন রাতুল, ইউনিয়ন সেক্রেটারি হাবিবুর রহমান, ২ নং ওয়ার্ডের সভাপতি আবুল বাশার, ভাটপাড়া বাজার সেক্রেটারি আল আমিন শেখ।,আব্দুস সালাম ,শিবিরের ভৈরব শাখার সভাপতি আব্দুল্লাহ আহাদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।