ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

​‘স্কুল শাখা বাণিজ্য’ বন্ধের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি

Mahamudul Hasan Babu
November 25, 2026 4:44 pm
Link Copied!

মোঃ নাজিম উদ্দিন গাজীপুর প্রতিনিধি : ​গাজীপুর প্রতিনিধি: টাঙ্গাইল শাহীন ক্যাডেট, গাজীপুর শাহীন ক্যাডেট ও শহীদ ক্যাডেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অননুমোদিত শাখা পরিচালনা এবং তথাকথিত ‘স্কুল শাখা বাণিজ্য’ বন্ধের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে ‘গাজীপুর বেসরকারি স্কুল ঐক্য পরিষদ’। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) আয়োজিত কর্মসূচিতে দ্রুত বিধিমালা প্রণয়নের মাধ্যমে এসব প্রতিষ্ঠান বন্ধ করার জোর দাবি জানানো হয়।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন বা নিবন্ধন ছাড়াই বিভিন্ন এলাকায় নতুন নতুন শাখা পরিচালনা করা হচ্ছে। এতে আগে থেকে পরিচালিত প্রতিষ্ঠিত স্কুলগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করতে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে।

উক্ত মানববন্ধে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহিদুল ইসলাম মন্ডল, সভাপতি গাজীপুর বেসরকারি স্কুল ঐক্য পরিষদ, হাবিবুল সিদ্দিকী সভাপতি বাংলাদেশ কিন্ডার গার্ডেন গাজীপুর জেলা, আব্দুল মতিন সভাপতি প্রাইভেট স্কুল সোসাইটি টঙ্গী,
আজিজুল হক মানু সভাপতি গাজীপুর জেলা কেজি এসোসিয়েশন, মামা তমিজুল ইসলাম সেক্রেটারি গাজীপুর স্কুল এন্ড কলেজ সোসাইটি মোহাম্মদ শহীদুল্লাহ মিঠু, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাতে হাতে খড়ি পাবলিক স্কুল এন্ড কলেজ,মোহাম্মদ ইউনুস মিয়াল শিমু সভাপতি গাজীপুর কিন্ডারগার্টেন বাসন থানা,
রওনা উদ্দিন সেক্রেটারি কেজি স্কুল অ্যাসোসিয়েশন গাজীপুর মহানগর, আজিজুর রহমান প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবাবিল একাডেমি,রওনা উদ্দিন সাধারণ সম্পাদক কেজি স্কুল এসোসিয়েশন গাজীপুর
আজিজুল ইসলাম আজিজ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবাবিল একাডেমি আগের বাজার বাজার, কাউসার আহমেদ স্যার,মোহাম্মদ সেলিম উদ্দিন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সৃজনশীল স্কুল এন্ড, সম্পাদক গাজীপুর বেসরকারি স্কুল ঐক্য পরিষদ পরিষদ

​মানববন্ধনে উত্থাপিত অভিযোগ ও দাবিসমূহের মধ্যে রয়েছে:

​গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিপুল অর্থের বিনিময়ে শাখা বিক্রি এবং শিক্ষাকে পণ্যে পরিণত করা
​মিথ্যা প্রচারণার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করিয়ে অভিভাবকদের প্রতারণা করা, ​আইনি স্বীকৃতি ছাড়াই ‘ক্যাডেট স্কুল’ পরিচয় ব্যবহারের বিষয়ে সেনা সদরের মতামত বা অবস্থান জানার আগ্রহ, ​প্রতিষ্ঠিত স্কুল থেকে নির্দিষ্ট দূরত্ব, অনাপত্তিপত্র ও জনঘনত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে অলিগলিতে একই নামে নতুন শাখা খুলে শিক্ষক-অভিভাবক মহলে উদ্বেগ সৃষ্টি করা, ​অবৈধ শাখা স্কুলগুলো কীভাবে বই সংগ্রহ করছে এবং কীভাবে EMIS কোড পাচ্ছে, সে বিষয়ে শিক্ষা অধিদপ্তরের কাছে জবাবদিহি চাওয়া,​দেশের কয়েকশ শাখা থেকে সংগৃহীত বিপুল অর্থ বিদেশে পাচার হচ্ছে কি না, সে বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ​এসব শাখা স্কুলের দৌরাত্ম্যে সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কিন্ডারগার্টেনসহ অন্যান্য বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাওয়া এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য সৃষ্টির শঙ্কা

​মানহীন কারিকুলাম ও অযোগ্য শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনা করে ভবিষ্যতে জাতি গঠনে বাধা সৃষ্টি করা
​গাজীপুর বেসরকারি স্কুল ঐক্য পরিষদ আরও জানায়, উল্লিখিত দাবিগুলোর বিষয়ে তারা এর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর মহানগরের প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছে।