মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ইউজার ফি জমা হয়েছে। সরকারি নির্দেশনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন এর পরামর্শ অনুসারে আগত চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের কাছ থেকে নির্ধারিত ফি বাবদ টিকিট, ইমার্জেন্সি সেবা, ল্যাবরেটরি, এক্স-রে, ইসিজি, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সেবা পেতে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। প্রতি মাসে যে পরিমাণ টাকা জমা হয়, চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ৪ লাখ ১৮ হাজার বায়ান্ন টাকা জমা হয়েছে।
মাগুরা জেলার মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বোচ্চ ইউজার ফির মাধ্যমে সরকারি কোষাগারে জমা করেছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মোতাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আশরাফুজ্জামান লিটন, চিকিৎসক ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা এবং শ্রীপুর উপজেলাবাসী তাঁর সেবার প্রতি আস্থা রেখেছে বলেই এটা সম্ভব হয়েছে।
জনবল সংকট থাকা সত্বেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আশরাফুজ্জামান লিটন এই সাফল্য অর্জনে জরুরী বিভাগ, প্যাথলজি বিভাগ, অন্তর্বিভাগ, বহির্বিভাগ, এ্যাম্বুলেন্স সেবা, আল্ট্রাসনোগ্রাফি বিভাগ এবং রেডিওলজি বিভাগের সকল ইনচার্জ ও বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট প্রতিটি সদস্যকে আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বলে জানা গেছে।
