স্টাফরিপোর্টার ( মাগুরা)।মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩০৫-এর সংসদ সদস্য, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি।
সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি, সহ-সভাপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী।
এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সদস্য সচিব,আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন সরকারি অনুদান কর্মসূচির আওতায় ২০ জনের মধ্যে মোট ১ লাখ ৬০ হাজার টাকা এবং ৫০ জনের মধ্যে ৫০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। প্রতিজনকে ঢেউটিনের সঙ্গে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
