ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে আঘাতে হত্যা একজন আটক

Mahamudul Hasan Babu
November 27, 2026 3:05 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে পূর্ববিরোধের জেরে স্বর্ণ ব্যবসায়ী অমৃত সরকার নিহত হয়েছেন। এ ঘটনায় রাশেদ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

​শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের চরাঞ্চল মন্নিয়ারচর বাজারে এ ঘটনা ঘটে। নিহত অমৃত সরকার বেলগাছা ঘোনাপাড়া এলাকার অমল সরকারের ছেলে এবং মন্নিয়ারচর বাজারে স্বর্ণের ব্যবসা করতেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, অমৃত সরকার ও রাশেদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে অমৃতের স্বর্ণের দোকানে গিয়ে তাঁর ওপর হামলা চালান রাশেদ।

স্থানীয়দের দাবি,অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত। হামলার পরপরই স্থানীয় লোকজন রাশেদকে ধরে ফেলেন এবং পুলিশে দেন।

​ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে দোকানে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বর্ণের কাজে ব্যবহৃত সূচ দিয়ে অমৃতের চোখ ও মুখে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

​ওসি আরও জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক রাশেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।