মোঃ সাইফুল্লাহ , মাগুরা প্রতিনিধি : সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর রবিবার সকালে মাগুরা জেলা যুবদলের আয়োজনে ঐতিহাসিক নোমানী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের নেতৃত্ব একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান, (এম পি)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, আলমগীর হোসেন, খান হাসান ইমাম সুজা, জেলা যুবদলের সেক্রেটারি মোঃ ফিরোজ আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, মাগুরা সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ কুতুবউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান হাসু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলী মিল্টন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফু্ল আলম নালিম, শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব মাহবুবুর রহমান শান্তি, ছাত্রদলের সাবেক সেক্রেটারি আবু তাহের সবুজ, শ্রীপুর উপজেলা কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার সাহেব আলী, শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মের আহবায়ক রঞ্জু আহমেদ সহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো পক্ষের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না। অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে রেখে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাগুরা ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
