মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়। আলোচনায় জেলা পর্যায়ের কর্মসূচি অনুসরণ করে উপজেলা পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। গৃহীত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে মূল কমিটি ও উপকমিটি গঠন করা হয়। এছাড়া দিবস দু’টি উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী তুষার কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামি ,আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন, গিরাগাঁও বিজিবি কোম্পানী কমান্ডার আব্দুল বারী, বর্ষালুপাড়া বিজিবি কোম্পানী কমান্ডার ফজলুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বিপ্লব হোসেন সরকার ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সারোয়ার আলমসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় বিএনপি,জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের সকল কর্মসূচি যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশে উদযাপনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
