আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) -২০২৬ এর ফুটবল প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের টিম গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছ্ইায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এমপির বিশেষ উদ্যোগ নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর কর্মসূচি গ্রহন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান নতুন কুঁড়ি স্পোর্টস এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। পরে তিনি প্রতিযোগী খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং ফুটবলে কিক করে খেলার শুভ উদ্বোধন করেন। এসময় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী (শিক্ষার্থী) বৃন্দ উপস্থিত ছিলেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর গাংনী উপজেলা কমিটির সভাপতি মাসুদুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন, গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা ফয়েজুর রহমান ফয়েজ। এসময় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উপজেলা কমিটির সদস্য সচিব ও গাংনী উপজেলা যুব উন্নয়ন অফিসার রকিবউদ্দীন, মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ,সাহারবাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক মামুনুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম স্বপন প্রমুখ। খেলার মাঠে কোন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের মধ্যে কেউ উপস্থিত না থাকায় উপজেলা নির্বাহী অফিসার অসন্তোষ প্রকাশ করেন।
গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সুলেরী আলভীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,
গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ,গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ও বিশিস্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম, ক্রীড়া সংগঠক আতর আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ । খেলা গুলো রেফারী হিসেবে পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী আব্বাস আলী, মাহবুবুল হক, বিপ্লব, টুটুল, জাফর ইকবাল, জয়, এফ আই মিল্টন প্রমুখ।
অংশগ্রহনকারী ৯ টি ইউনিয়ন ও গাংনী পৌরসভার খেলোয়াড়দের মধ্য থেকে অপেক্ষাকৃৃত ভালো খেলোয়াড় হিসেবে ৩০ জনকে বাছাই করা হয়েছে।
