বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে কে সামনে রেখে বোদায় মানবন্ধন, র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় পরে র্যালী, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম রহমান, উপজেলা জামে মসজিদের ইমাম ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সোলেমান আলী, সাধারণ সম্পাদক আনিছুজ্জামান নতুন প্রমানিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
