ঢাকাSaturday , 7 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ধানখোলা ইউনিয়নে একটি মাচা ভাঙচুরের ঘটনায়  সংঘর্ষে ৩ গুরুতর আহত

Mahamudul Hasan Babu
March 7, 2026 3:27 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কুচুইখালি গ্রামের মাঝেরপাড়ায় যুব সমাজের তৈরি একটি মাচা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে অবসর সময়ে বসে গল্প-আড্ডা দেওয়ার জন্য গ্রামের যুবকেরা আমবাগানে একটি মাচা নির্মাণ করেন। অভিযোগ রয়েছে,শুক্রবার সকাল ১০টার দিকে একই গ্রামের ইসরাফিল ওই মাচাটি ভাঙচুর করেন। এ ঘটনায় সকাল সাড়ে১১ টার দিকে ফারদিন ও তার বন্ধুসহ স্থানীয় কয়েকজন মিলে ইসরাফিলের কাছে মাচা ভাঙচুরের কারণ জানতে চায়। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইসরাফিল হঠাৎ দেশী অস্ত্র (হাইসু) দিয়ে হামলা চালান।

এসময় ফারদিন গুরুতর আহত হন। ফারাদিনকে উদ্ধার করতে যেয়ে ফারদিনের ফুফু ও অপর এক নারী আহত হয়। স্থানীয়র অহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে ফারদিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।